২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৬:২০ |
WhatsApp Image 2025-06-01 at 15.25.14_7104a3b5
প্রধান উপদেষ্টা

"উত্তর কামালপুর স্পোর্টিং ক্লাব" শুধুমাত্র একটি ক্রীড়া সংগঠন নয়, এটি আমাদের এলাকার সামাজিক উন্নয়ন, নৈতিক শিক্ষা ও স্বেচ্ছাসেবী মানসিকতা বিকাশের একটি মডেল প্ল্যাটফর্ম। আমাদের তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করাই আমাদের মূল লক্ষ্য। পাশাপাশি সামাজিক সচেতনতা, ধর্মীয় মূল্যবোধ ও মানবিক সহায়তায় ক্লাবের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি, এই সংগঠনের কার্যক্রম উত্তর কামালপুরসহ পুরো সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। সবার অংশগ্রহণ, ভালোবাসা ও দোয়া আমাদের পথচলাকে আরও সুদৃঢ় ও সফল করবে।

মোঃ জামাল উদ্দিন
প্রধান উপদেষ্টা
উত্তর কামালপুর স্পোর্টিং ক্লাব

WhatsApp Image 2025-06-01 at 15.21.05_60b46a14
প্রচার ও মিডিয়া উপদেষ্টা

“সমাজ ও সংগঠনের ইতিবাচক রূপান্তরে গণমাধ্যম ও প্রচার একটি শক্তিশালী হাতিয়ার। উত্তর কামালপুর স্পোর্টিং ক্লাবের প্রতিটি সামাজিক, মানবিক ও ক্রীড়া কর্মকাণ্ড যেন সাধারণ মানুষের দৃষ্টিগোচর হয়—সেই লক্ষ্যকে সামনে রেখেই আমাদের মিডিয়া কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা বিশ্বাস করি, সৎ প্রচার মানুষের বিশ্বাস গড়ে তোলে এবং স্বচ্ছতা নিশ্চিত করে। আমাদের ক্লাবের প্রতিটি ভালো উদ্যোগ, প্রতিটি পদক্ষেপের চিত্র সবার মাঝে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। আমরা চাই—এই ক্লাব শুধু একটি সংগঠন নয়, বরং একটি উদাহরণ হোক মানবিকতা, ঐক্য এবং সমাজসেবার। চলুন সবাই মিলে এই আলোর যাত্রায় সামিল হই, সত্য ও কল্যাণের বার্তা পৌঁছে দিই ঘরে ঘরে।”

মোঃ মোঃ মুজাম্মেল হোসেন মল্লিক
প্রচার ও মিডিয়া উপদেষ্টা
উত্তর কামালপুর স্পোর্টিং ক্লাব

আমাদের সম্পর্কে

উত্তর কামালপুর স্পোর্টিং ক্লাব — একদল স্বপ্নবান তরুণের ঐকান্তিক প্রয়াস, যারা বিশ্বাস করে “খেলায় থাকুক শক্তি, স্বেচ্ছায় থাকুক সেবা”। আমরা কেবল একটি ক্রীড়া সংগঠনই নই, বরং সমাজসেবামূলক কাজ, ধর্মীয় উন্নয়ন, মানবিক সহযোগিতা এবং এলাকার সচেতনতা গড়ে তোলায় প্রতিজ্ঞাবদ্ধ একটি পরিবার। আমাদের উদ্দেশ্য: স্থানীয় ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করা যুব সমাজকে মাদকমুক্ত ও নৈতিক পথে পরিচালিত করা ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ প্রযুক্তিনির্ভর, স্মার্ট একটি সংগঠন গড়ে তোলা আমরা বিশ্বাস করি, ছোট উদ্যোগেই বড় পরিবর্তন আসে। প্রযুক্তির ছোঁয়ায়, ঐক্যের শক্তিতে এবং আল্লাহর রহমতে এগিয়ে যেতে চাই সুন্দর সমাজ গঠনের পথে। আপনিও আমাদের সঙ্গে পথ চলুন...

সাম্প্রতিক সংবাদ
ফটো গ্যালারি
ভিডিও গ্যালারি